জীবনের মানে
গ্রামে গিয়ে এখন আর ঘুরে বেড়ানো হয়না। একদিনের জন্যে যাই। গিয়ে রেস্ট নিতে নিতেই ফেরার সময় এসে যায়। এবারে একটু নিজেকে মোটিভেট করেই বেরিয়ে পড়েছিলাম। এখন অনেক নতুন মুখ উৎসুক চোখে তাকিয়ে থাকে আমার দিকে, আমিও তাদের। কোনো কোন ছেলেমেয়ে, বউকে জিজ্ঞেসও করি, “তুমি কে?” “তোমার বাবার নাম কি?” “তুমি কার বউ?” পরিচয় দিলে বুঝি। কারো বা মুখ দেখেই বুঝে যাই। আমাকেও কেউ কেউ জিজ্ঞেস করে। এবারেই একজন বউ আমাকে জিজ্ঞেস করলো, “তুমি কে গো? তোমাকে কখনো দেখিনি তো তাই জিজ্ঞেস করছি।” নিজের পরিচয় কিভাবে দেবো বুঝে উঠতে না পেরে, এক কাকীমাকে বললাম, “কাকীমা আমি কে, একটু বলে দাও।” কাকীমা বলে দিলো, সেইসঙ্গে জানতে চাইলো আমি তাকে চিনি কিনা। বললাম, চিনি না। তখন কাকীমা তারও পরিচয়ও দিলো। কিন্তু তার একটু আগে আমি ওই বউটাকে খুব ঝগড়া করতে দেখে তার মুখের সামনে চুপ করে দাঁড়িয়ে ছিলাম। তাই সে আমার পরিচয় জানতে চেয়েছিলো। একদল বাচ্চা সরস্বতী পুজোর জন্যে বাঁশ দিয়ে রাস্তা আটকে চাঁদা আদায় করছিলো। সেখানে বাচ্চাদের মধ্যে কিছু একটা গণ্ডগোল হয়েছে। বাচ্চাদের মধ্যে ওই বউটার বাচ্চাও ছিলো। তাই সে এসে তার বাচ্চ...