Posts

Showing posts with the label দুর্গাপূজো

মহালয়া

মহালয়ার দিন ভোরবেলা উঠতাম। আগেরদিন থেকেই মনে মনে একটা উত্তেজনা কাজ করতো। এই তো কাল মহালয়া, তারপরেই স্কুলে পুজোর ছুটি পড়ে যাবে। একমাস ছুটি কি আনন্দ। পরীক্ষার আগে ভোরবেলা উঠে লেপ মুড়ি দিয়ে পড়তে বসেছি দু-একবার। আলাদা করে ভোরের আকাশ কখনো দেখা হতো না, মহালয়ার দিন ছাড়া। আবির ছড়ানো ভোরের আকাশ। হালকা শীত শীত ভাব। টিনের চালে শিশির পড়ার টুপটাপ আওয়াজ। শব্দ বলতে বীরেন্দ্র কৃষ্ণের গলা। একদম ছোটবেলায় বাবা রেডিও চালিয়ে দিয়ে তুলে দিতো। গান আর কথাগুলোর মানে কিছু না বুঝলেও শোনাটা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিলো। শুধু তাই নয় মহালয়াটা এতোটাই পরিচিত যে ঘুম ভাঙার পর বলে দিতে পারতাম সবে শুরু, নাকি আরও অনেক বাকি। ভোরের হালকা আলোয় শুনতে ভালোও লাগতো। পরদিন সকালে চায়ের আসরে - কে কখন উঠেছে, কে পুরোটা শুনেছে, কেউ আদৌ শুনেছে কিনা তাই নিয়ে চলতো বিস্তর আলোচনা। একটু বড় হতে রেডিওরটা শোনা শেষ হলে, চলে যেতাম মেজোমার বাড়ি। টিভিতে মহালয়া দেখার জন্যে। গ্রামে তখন দুটো টিভি। একটা ক্লাবে, আর একটা মেজোমাদের। দুটোই সাদা-কালো। ক্লাব একটু দূরে। তাই মেজোমার বাড়ি। ক্লাবের সদস্যদের মধ্যে একটা ঝামেলা হওয়ায় তাদের টিভিটা বন্ধও ছিলো বহুদ...

শারদ শুভেচ্ছা

Image
“ঘুড়ির হাতে বাঁশের লাটাই উড়তে থাকে ছেলে বঁড়শী দিয়ে মানুষ গাঁথে মাছেরা ছিপ ফেলে।” পুজোর সময় কলকাতাকে আমার এমনই মজার দেশ মনে হয়। দু-পা গেলে একটা ঠাকুর, আরো দু-পা গেলে আরো একটা, আরো কিছু পা গেলে অসংখ্য ঠাকুর। এখানে মানুষের সংখ্যা, প্যাণ্ডেলের সংখ্যা, ঠাকুরের সংখ্যা, প্রতিযোগীর সংখ্যা — সব সমান। প্রতিযোগিতার ঘনত্ব আমরা টের পাই টিভি চ্যানেলগুলোর লাফালাফি থেকে, খবরের কাগজের পাতা রাস্তার হোর্ডিং থেকে।   "বাঁশের জালে হাঁসের ঢল, ত্রিকোণ পার্কে দেখবি চল” — এমন সুন্দর সুন্দর ছড়া দিয়ে সব বিজ্ঞাপন।  কাদের প্যান্ডেল সেরা পুরষ্কার পেলো, কাদের প্রতিমা। কাদের একটুর জন্যে পুরষ্কার হাতছাড়া হলো, আর কারাই বা পেলেও পেতে পারতো, সব জানা যায়। পুরষ্কার পেয়ে আনন্দ, হইচই, আবির মাখা নাচ, কারো বা চোখ ছলছল।   গ্রামের পুজোতেও কিন্তু একটা চাপা প্রতিযোগিতা থাকে।  আমার গ্রামের নাম ভবানীপুর। খুব ছোট্ট গ্রাম। আগে লোকসংখ্যাও ছিলো খুব কম। তাই পুজোয় বিশেষ জাঁকজমক করার ক্ষমতা ছিলো না।  উত্তরে আর দক্ষিণে দুটো গ্রাম — পাড়াবাগনান আর রাধাবল্লভপুর। পাড়াবাগনান গ্রামে মাঝে মাঝে পু...