Posts

Showing posts with the label ইংরাজী

বাংলায় বাংলা

সন্তোষপুর মোড় থেকে আমার কলেজ প্রায় এক কিলোমিটার। সেটুকু রাস্তা অটো বা রিক্সায় যেতে হয়। একদিন হঠাৎ অটোতে উঠে হকচকিয়ে গিয়েছিলাম। “Where will you get down madam?” আমি বাংলায় বললাম, “কলেজে নামবো।” “OK, I thought so.” আমি হেসেছিলাম। নামার সময় যখন ভাড়া দিতে গিয়েছিলাম, তখন অটোওয়ালা জিজ্ঞেস করেছিলো, “Don’t you have change?” আমি বলেছিলাম, “না।” অটোওয়ালা বলেছিলো, “It’s OK, nobody seems to have change. I’ll give you change. ” অবাক হবার কিছু নেই। আমার অন্য কলিগরাও ওর অটোতে উঠেছে। আমাদের দেখলেই সে ইংরাজী বলে। আরো একদিনের ঘটনা। একদিন কলেজ যাওয়ার সময় সন্তোষপুর মোড়ে গিয়েই শুনলাম অটোস্ট্রাইক, একটা অটোও যাবে না। কোনো রিক্সাও যেতে চাইলো না, বা সুযোগ বুঝে ভাড়া তিনগুণ চাইতে লাগলো। কয়েক মিনিট পরে শুনতে পেলাম, “ম্যাডাম যাবেন? দশ টাকা দিতে হবে কিন্তু।” পিছন ফিরে তাকিয়ে দেখি এক রিক্সাওলা আমাকে কথাটা বলছে। অলরেডি তার রিক্সায় এক মহিলা বাচ্চা নিয়ে বসে আছে। শেয়ারে যেতে হবে তিনি দশ আমি দশ। পনেরো টাকা ভাড়া হয় দুজনে, রিক্সাওলার কুড়ি হলো, সেও খুশি আমিও খুশি। তবে সেই মহিল...