দইবড়া
কয়েকদিন আগে কলেজে আমার এক কলিগ দইবড়া খাইয়েছিলো। সেদিন তার থেকে রেসিপি জেনে নিয়ে ছিলাম। তারপর আজ হঠাৎ বানানোর ইচ্ছে হওয়ায় আবার গুগুলে সার্চ দিয়ে দইবড়ার রেসিপি পড়লাম। সবগুলোই পড়ে মনে হলো বড্ড হাঙ্গামা। এই মেশাও, সেই মেশাও, ওভার নাইট ডাল ভেজাও। বাপরে! পড়ার পর ধৈর্য হারিয়ে হাল ছেড়ে দেবার মতো অবস্থা হলো। তারপর ভাবলাম, নাঃ বাড়িতে যা আছে তাই দিয়েই বানাবো, দেখি কেমন হয়। তারপর আমি পদ্ধতি প্রায় একইরকম রেখে, বেশি জিনিস না মিশিয়ে আমার মতো সহজ করে শুরু করলাম। দইবড়া আমার মতো যদি কেউ সহজভাবে দইবড়া বানাতে চাও, তাদের জন্যে পদ্ধতিটা লিখে দিলাম। ১) প্রথমে বড় কাপের এককাপ বিউলির ডাল ভালো করে ধুয়ে ভেজালাম। ২) সাদা জিরে শুকনো ভেজে মিক্সিতে গুঁড়ো করলাম। ৩) ঘন্টা চারেক পর ডালটা আবার ভালো করে ধুয়ে, মিক্সিতে দিলাম। কাদা কাদা ডালবাটাকে সামান্য নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। সেটা এই রকম হলো। (৩) ডালবাটা ৪) একটা বড় বাটিতে জল নিয়ে তাতে দু-চামচ নুন দিয়ে নুন-জল তৈরি করলাম। বড়াগুলো ভাজার পরে এর মধ্যে ভেজাতে হবে। ৫) তেল গরম করে ছাঁকা তেলে ডালের বড়াগুলো ভাজলাম। (৫) বড়াগুলো ত...